tanishaসম্পাদনায়-আরজে সাইমুর: সম্প্রতি জমকালো আয়োজনে আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ (এজেএফবি) স্টার অ্যাওয়ার্ড-২০১৬ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ক্যাটাগরীতে গুণী শিল্পী ও সম্ভাবনাময়ী শিল্পীদের সম্মাননা প্রদান করা হয়। সম্ভাবনাময়ী তরুণ  কণ্ঠশিল্পী তানিশা খান সম্ভাবনাময়ী কন্ঠশিল্পী হিসেবে এজেএফবি স্টার এ্যাওয়ার্ড পান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান ও গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এজেএফবি`র প্রতিষ্ঠাতা সভাপতি ও বিনোদনধারার সম্পাদক আবুল হোসেন মজুমদার।

সম্ভাবনাময়ী সঙ্গীতশিল্পী তানিশা স্বদেশ নিউজ২৪ কে বলেন, সব পুরস্কার যেমন কাজের প্রতি আগ্রহ বাড়িয়ে দেয় তেমনি এই পুরস্কার আমার কাজের প্রতি আরো আন্তরিকতা বাড়িয়ে দিল। কাজের প্রতি উৎসাহ কয়েকগুন বেড়ে গেছে। আমি সারাজীবন গানে গানে সবার মনে বেঁচে থাকতে চাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।

তিনি আরো বলেন, অনুষ্ঠানটি বেশ উপভোগ করেছি। ধন্যবাদ এজেএফবি’কে এ রকম একটি সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। পুরো অনুষ্ঠানটাই অনেক আনন্দে কেটেছে। আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা রইল সবার প্রতি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *