khaledaসরকার বিএনপিকে ভয় পায় বলেই সমাবেশের অনুমতি দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার রাতে গুলশান কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দলের জেলা প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে বেগম জিয়া বলেন, জনগণের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কোনো কিছুই বিএনপি মেনে নেবে না।
বেগম জিয়া বলেন, ‘৭ই নভেম্বর আমরা বরাবরই সভা করেছি। অথচ আজকে একটা জনসভা করবো তা করতে দিতে চায় না। অথচ তারা করেছে। আমাদের সমাবেশে দলের লোকজন আসে এবং জনগণ আসে। সেটি এতই বড় হয় যে তা দেখে তারা ভয় পায়। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সময় আসছে। শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য দেশের স্বাধীনতা বিকিয়ে দিবো বা দেশের মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে সবকিছু মেনে নিয়ে যা বলবে সেইভাবে তাই করবো সেটা হতে পারে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *