ক্যাবল টিভি ব্যবসাকে শিল্প হিসেবে স্বীকৃতি দেয়াসহ ক্যাবল টিভি ব্যবসা সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য ১৪ টি প্রস্তাবনা পেশ করেছেন ক্যাবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-কোয়াব। বৃহস্পতিবার সকালে রাজধানীর বেইলি রোডে এক অনুষ্ঠানে এ প্রস্তাবনা তুলে ধরা হয়। এ সময় কোয়াব সদস্যরা উন্নত বিশ্বের প্রযুক্তি উন্নয়নের ধারায় নিজেদের সম্পৃক্ত করার লক্ষ্যে বিদেশ থেকে যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে শুল্ক মুক্ত সুবিধা দেয়ারও অনুরোধ জানান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী সমন্বিত ও সুশৃঙ্খলভাবে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের কাজ পরিচালনা করতে ক্যাবল অপারেটরদের আহ্বান জানান। Post navigation জাতীয়করণের জন্য ২৮৭টি কলেজকে চূড়ান্ত করেছে সরকার গাজীপুরে প্রিমিয়ার সিমেন্টের “সেফ হাউজিং” সেমিনার অনুষ্ঠিত