বেতন বাড়ানোর দাবিতে শ্রমিক বিক্ষোভের মুখে বন্ধ করে দেয়া সাভারের আশুলিয়ার পোশাক কারখানাগুলো আজ খুলে দেয়া হয়েছে। টানা পাঁচদিন বন্ধ থাকার পর সকাল থেকেই শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। তবে, প্রত্যেকটি কারখানার সামনেই অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সেই সঙ্গে যে কোনে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুরো এলাকায় র্যাব সদস্যরা টহল দিচ্ছেন। শ্রমিক বিক্ষোভের জেরে গত ২০ তারিখ থেকে আশুলিয়ার ৫৫টি পোশাক কারখানা বন্ধ করে দেয় বিজিএমইএ। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে এবং ৩০টি শ্রমিক সংগঠনের অনুরোধে আজ থেকে কারখানাগুলো খুলে দেয়ার সিদ্ধান্ত নেন সংগঠনটি। বেতন বৃদ্ধিসহ বেশ কয়েকটি দাবিতে গত ১৯ তারিখ আশুলিয়ার ২৫টি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ শুরু করেন। পরে ২০ তারিখ ৫৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিজিএমইএ। Post navigation দেশের অর্থনীতির সঙ্গে সঙ্গে বড় হচ্ছে খেলাপি ঋণের পরিমাণ যান্ত্রিক ত্রুটির ঘটনার জন্য বিমানের ব্যবস্থাপনায় দক্ষতার পাশাপাশি, স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা।