উত্তরের জনপদ গাইবান্ধায় জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা আর হিমেল হাওয়া সাধারণ মানুষের দুর্ভোগ আরো দ্বিগুণ করেছে। গত সন্ধ্যার পর থেকে আজ (শনিবার) সকাল পর্যন্ত তাপমাত্রা অনেক কমে যাওয়ায় শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। উষ্ণতার জন্য গ্রামের মোড়ে মোড়ে আগুন জ্বালিয়ে ঠাণ্ডা থেকে বাঁচার চেষ্টা করছেন অনেকে। এদিকে শীতবস্ত্র না থাকায় গ্রামের নিম্ন আয়ের মানুষের কাছে শীত নিবারণের জন্য খড়কুটোই ভরসা। আর গরম কাপড়ের অভাবে চরম বিপাকে পড়েছেন দুঃস্থ ছিন্নমূল শিশু ও বৃদ্ধরা। Post navigation কার্যকারিতা হারাচ্ছে খুলনার অধিকাংশ স্লুইস গেট দেশের সর্বোচ্চ আদালতে বিচারপতি সংকট দেখা দিয়েছে