Taiwan-Biman_swadeshnews24নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি শরণার্থী শিবিরে, সামরিক বাহিনীর ভুল করে চালানো বিমান হামলায় অন্তত ৫২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই শতাধিক মানুষ।

নিহতদের মধ্যে অনেক ত্রাণকর্মীও রয়েছেন। আন্তর্জাতিক দাতা সংস্থা রেড ক্রস জানিয়েছে, এ তালিকায় তাদের কর্মী রয়েছে অন্তত ৬ জন। প্রতিবেশি দেশ ক্যামেরুনের কাছে ওই শরণার্থী শিবিরটির অবস্থান। ওই এলাকায়, দেশটিতে সক্রিয় জঙ্গি সংগঠন বোকো হারামকে নির্মূলে অভিযান চালিয়ে আসছে নাইজেরিয়ার সেনাবাহিনী।

হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন, নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *