sheikh-hasina2তৈরি পোশাক শিল্পের কর্মপরিবেশ নিশ্চিত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনীতি ফোরামের ৪৭তম বার্ষিক সভার এক কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটা বলেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতিতে তৈরি পোশাক ও বস্ত্র শিল্পের অবদান বিশাল। এই শিল্পে শ্রমিক অধিকার, কর্মস্থলের নিরাপত্তা ও পরিবেশগত মানসহ কর্মপরিবেশ নিশ্চিত করার ব্যপারে সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, বেতন কাঠামো, রীতিনীতি এবং শিল্পখাতে সহনশীল সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প উচ্চতর মান অর্জন করেছে। এসময়, মূল বেতন ৭৭ শতাংশ বেড়েছে বলে তিনি বলেন, গ্লোবাল ব্র্যান্ড এবং রিটেইলারদের সুপারিশের ভিত্তিতে ৩ হাজার ৭৮০টি কারখানার সবগুলো সমীক্ষা শেষ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *