kindar_200_200সরকারি চাকরিতে থেকেও কিন্ডার গার্ডেনের অধ্যক্ষের দায়িত্বে থাকার অভিযোগ উঠেছে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সমবায় কর্মকর্তা হারুনুর রশিদের বিরুদ্ধে।

সরকারি বিধিমালার তোয়াক্কা না করে, গত দুই বছর ধরে চালিয়ে আসছেন একটি কিন্ডার গার্টেন। মাসের পর মাস তার এই অনুপস্থিতির সুযোগ নিচ্ছেন অন্যরাও। ফলে কর্মদিবসেও দেখা মিলেনা তাড়াইল উপজেলা সমবায় অফিসের কোনো কর্মকর্তা-কর্মচারীর।
১৫ জানুয়ারী, দুপুর ১২টা। কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সমবায় অফিসে গিয়ে দেখা গেল, সেখানে কাজ করছেন মাত্র একজন কর্মচারী। আর বাকী চারজনের, তখনো দেখা নেই। খোঁজ নিয়ে জানা গেল, এদের মধ্যে একজন আবার অফিসেই আসেন না আড়াই মাস ধরে।
কর্মচারিরা সময়মতো আসে কি-না, তা দেখার কেউ নেই। কারণ, যার কাঁধে দায়িত্ব তিনিই তো অফিসে আসেন না ঠিকমতো। তাই, সমিতির কাজ নিয়ে অফিসে এসে ফিরে যাচ্ছেন, সেবা প্রত্যাশীরা।
অভিযোগ আছে, উপজেলা সময়বায় কর্মকর্তা নিজ দপ্তরে সময়মতো না এসে চাকরি করছেন একটি কিন্ডার গার্ডেনে।২০১৫ সাল থেকে অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন এই কিন্ডার গার্টেনে। তবে, বিষয়টি সরকারি চাকরির বিধিমালার পরিপন্থী উল্লেখ করে জেলা সমবায় কর্মকর্তা জানালেন, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
তবে, যার বিরুদ্ধে এই অভিযোগ তিনি বলছেন, তাকে দায়িত্ব দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
তবে, সরকারি কর্মকর্তাকে কিভাবে স্কুল অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়া হলো সে বিষয়ে কোনো কথা বলেননি স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা আক্তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *