obama_200_200টানা আট বছরের নিবাস। যুক্তরাষ্ট্রের শাসনভার সামলানো, সন্তানদের লালন-পালন আর স্ত্রী মিশেলের সাথে একান্ত সময় কেটেছে যেখানে। সেই হোয়াইট হাউজ ছেড়ে এবার ভাড়া বাড়িতে বারাক ওবামা। তবে, এটিও কম আকর্ষণীয় নয়। শত বছর ছুঁই-ছুঁই বাড়িটি ভাড়া নিয়েছেন, তিন বছরের জন্য।

হোয়াইট হাউসের এই রুমটিতেই বসে টানা ৮ বছর অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন, বারাক ওবামা। দুই মেয়ে মালিয়া-শাশার শৈশব থেকে কৈশোর পর্বের অনেকটাই কেটেছে ২শ বছরের পুরনো এই সাদাবাড়িতে।

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটির শীর্ষ পদ ছাড়ার পর আপাতত ওয়াশিংটনেই থাকছে, ওবামা পরিবার। ছোট মেয়ে সাশার স্কুলের পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত, ওয়াশিংটন ডিসির কালোরামার ভাড়া বাড়িতেই থাকবেন,  তারা।

গণমাধ্যম বলছে, ওবামার নতুন ঠিকানা ২৪৪৬, ডিসি ম্যানসনের  বাড়িটি সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের প্রেস সেক্রেটারি জো লোকহার্টের। তার কাছ থেকে, ৪৩ লাখ মার্কিন ডলারে ৩ বছরের জন্য বাড়িটি ভাড়া নিয়েছেন, ওবামা।

১৯২৮ সালে তৈরি দৃষ্টিনন্দন বাড়িটিতে আছে ৯ টি শোবার ঘর। প্রায় শতবর্ষী বাড়িতে রয়েছে, বয়সী অনেক বৃক্ষ।

পুরনো বাড়িটিকে নতুন করে সাজিয়েছেন, ওবামাপত্নী মিশেল। বাড়িটির চারপাশে নিরাপত্তার জন্য নির্মাণ করা হয়েছে সীমানা প্রাচীর। আবাসিক সুবিধা ছাড়াও এই বাড়িতে মিশেল আর বারাকের কাজের জন্য কয়েকটি অফিস রুমও বরাদ্দ রাখা হয়েছে।

যদিও সদ্য সাবেক হওয়া মার্কিন প্রেসিডেন্টকে প্রতিবেশি হিসেবে পেয়ে যারা খুশি হচ্ছেন, তাদের অপেক্ষা করতে হবে, আরো কয়েক দিন। কারণ হোয়াইট হাউস ছেড়েই এই বাড়িতে যাচ্ছে না ওবামা পরিবার। স্ত্রীকে কথা দিয়েছিলেন, দায়িত্ব ছাড়ার পরে লম্বা সময়ের জন্য ঘুরতে যাবেন। আর অবকাশ যাপনের জন্য তারা বেছে নিয়েছেন, ক্যালিফোর্নিয়ার পর্যটন কেন্দ্র, পাম স্প্রিংসকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *