india-made-history-in-west-indies-under-virats-captaincyনানা নাটকীয়তার পর বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। ৬ বছর পর স্কোয়াডে ফিরেছেন অভিনব মুকুন্দ। তবে নেই কোন নতুন মুখ।

এছাড়া দলে আরো আছেন অধিনায়ক বিরাট কোহলি, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, করুন নায়ার, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিণ, রবীন্দ্র জাদেজা, জয়ন্ত যাদব, উমেশ যাদব, ঈশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার, অমিত মিশ্র, অভিনব মুকুন্দ ও হার্দিক পান্ডিয়া। নয় ফেব্রুয়ারি শুরু একমাত্র টেস্ট।
মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করতে নির্বাচন কমিটির সভা অনুষ্ঠিত হয়। তবে অমিতাভ চৌধুরীকে এ সভায় অংশ নেয়ার ক্ষেত্রে বাধা প্রদান করে বিসিসিআইয়ের নতুন প্রশাসনিক কমিটি। ফলে নির্ধারিত সময়ের সাড়ে চার ঘন্টা পর সভা শুরু হয়।
সোমবার সুপ্রিম কোর্টের রায়ে চার সদস্যের প্যানেলের কাছে বিসিসিআই এর দায়িত্ব অর্পিত হয়। কমিটির সদস্যরা হলেন বিনোদ রাই, রামচন্দ্র গুহ, বিক্রম লিমায়ে ও ডায়ানা এডুলজি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *