Palestinian president Mahmud Abbas, seen here in Ramallah, defied on Friday US attempts to get him to abandon a UN Security Council vote against Israeli settlements after being threatened with repercussions if he did not, his aides said .photo by:Issam Rimawi flash 90

তিন দিনের সফরে বিকালে ঢাকায় আসছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। দেয়া হবে লাল গালিচা সংবর্ধনা।
ঢাকায় ফিলিস্তিন দূতাবাস জানায়, দেশটির পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনের বিরুদ্ধে বাংলাদেশের সমর্থন চাইবেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। জেরুজালেমে মার্কিন নতুন দূতাবাস খোলার বিরুদ্ধেও বাংলাদেশ যাতে সোচ্চার হয় সে আহ্বান জানাবেন মাহমুদ আব্বাস।
এছাড়া জ্বালানি খাতে বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে একটি সমঝোতা স্মারকে সই হওয়ার কথা রয়েছে। তিন দিনের সফরের দ্বিতীয় দিন মাহমুদ আব্বাস রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাৎ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। এছাড়া রাষ্ট্রপতি আয়োজিত নৈশভোজে অংশ নেবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *