bcb-logoদীর্ঘ দিন ধরেই বাংলাদেশে হয়ে আসছে পেস বোলার হান্ট। যার সুফলও পেয়েছে দেশের ক্রিকেট। পেস বোলার হান্ট থেকে উঠে এসে রুবেল-রাব্বীরা প্রতিনিধিত্ব করেছেন জাতীয় দলে। তবে গেলো ক’বছরে পেস বোলারদের খুঁজে পেলেও, জাতীয় দলের স্পিন বিভাগে যুক্ত হয়নি নতুন কোনো নাম। তাই তো দেশের হাজারো ক্রিকেট সমর্থকদের দাবী মেটাতে এবার স্পিন বোলিং হান্টে নামছে বিসিবি।
সাম্প্রতিক সময়ে জাতীয় দলের হয়ে ঘূর্ণিতে প্রতিপক্ষের বুকে ভীতি ছড়াচ্ছেন সাকিব মিরাজরা। এবার তাদের যোগ্য উত্তরসূরি খুঁজতে মনযোগী ক্রিকেট বোর্ড। সারা দেশ থেকে বাছাই করা হবে সেরা স্পিনারেদের। ১৬ থেকে ২৩ বছরের ছেলে ও মেয়েরা অংশ নিতে পারবে বিসিবির এই প্রতিযোগিতায়। শুধু বৈধ স্পিন বল নয়, সাথে যাচাই করা হবে শারীরিক ও মানসিক দক্ষতাও।
তিন পর্বের এই ক্যাম্পেইন শুরু হবে মঙ্গলবার। ৩ থেকে ১৭ মার্চ ১০টি বিভাগীয় ও সম-পর্যায়ের ভেন্যুতে হবে দ্বিতীয় স্তরের বাছাই। এই পর্ব থেকে ৬০ জনকে বাছাই করা হবে। ২০ থেকে ২৭ মার্চ চূড়ান্ত পর্বে বিসিবিতে আবাসিক ক্যাম্পের মধ্য নিয়ে ১০ জনকে বাছাই করা হবে।
খোঁজ দ্য নম্বর ওয়ান স্পিনার ক্যাম্পেইনের মধ্য দিয়ে বিশ্বমানের স্পিনার খুঁজে পাওয়া যাবে বলেও মনে করছেন আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *