নরসিংদীতে ছোট ৩ ভাই-বোনকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে মেঝো ভাইয়ের বিরুদ্ধে। রাতে সদর উপজেলার আলোকাবালি পূর্ব পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত রুবেল পলাতক আছে। স্বজনদের অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে, রাতে হঠাৎ মেঝো ভাই রুবেল তার ছোট ভাই-বোনদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। এসময় ৬ বছরের মারজিয়া ও ৮ বছরের মরিয়মকে গলা টিপে হত্যা করে সে। একই সময়ে ছোট ভাই ইয়াসিনকেও সে গলা টিপে হত্যা করে বলে অভিযোগ স্বজনদের। বড় ভাই আতিকুর এসময় ছোট ভাই-বোনদের বাঁচাতে এগিয়ে গেলে, তাকেও কুপিয়ে গুরুতর আহত করে রুবেল। আহত আতিকুরকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। Post navigation ১৬ জন খেলোয়াড়কে নিয়ে নড়াইলে মাসব্যাপী ক্যাম্পের আয়োজন করেছে ভলিবল ফেডারেশন। খেলাধুলার উন্নয়নে পদ্মাসেতু প্রকল্প এলাকায় ক্রীড়া পল্লী গড়ে তোলা হবে- প্রধানমন্ত্রী