bd-vs-hong-74719সোমবার শুরু হচ্ছে ইমার্জিং কাপ ক্রিকেট টুর্নামেন্ট। উদ্বোধনী দিনে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। সাম্প্রতিক জঙ্গি হামলার বিষয়টি মাথায় রেখে আসরে অংশগ্রহণকারী ক্রিকেটারদের দেয়া হবে কঠোর নিরাপত্তা। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে, ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের আয়োজনে টুর্নামেন্টে অংশ নিবে আটটি দল। এশিয়ার চার টেস্ট খেলুড়ে দেশ বাংলাদেশ, ভারত পাকিস্তান ও শ্রীলঙ্কা অংশ নিবে তাদের অনূর্ধ্ব ২৩ দল নিয়ে।
তবে, আফগানিস্তান, নেপাল, হংকং ও মালয়েশিয়ার জাতীয় দলই খেলবে। প্রথম দিনই হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। আসরের আগে নিজেদের মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে যুবারনা।
প্রতিপক্ষ হংকং অভিজ্ঞতার দিক দিয়ে পিছিয়ে থাকলেও, তাদের হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ দল। নিজেদের সেরাটা দিয়ে জয় পাওয়াই এখন মূল লক্ষ্য মুমিনুলের দলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *