P_20170408_092750 P_20170408_092801 P_20170408_092912 P_20170408_092926প্রতিদিন এ যানজটের কবলে পড়তে হচ্ছে নারায়ণগঞ্জ জেলা শহরের বাসিন্দাদেরকে।সকাল ৯টা বাজলে এ এই যানজট এর পরিমান দিগুণ হতে শুরু করে। দিন যত বাড়তে থাকে যানজট এর পরিমান ও বাড়তে থাকে।শহরের প্রান কেন্দ্র চাষারা থেকে শুরু করে এই যানজট ছড়িয়ে পরে শহরের অলিতে গলিতে।যার  কারনে সাধারন মানুষ থেকে শুরু করে অসুস্থ রুগীকে ও যানজট এর মধ্যে বসে থাকতে হুয় ঘন্টার পর ঘন্টার।এই সমস্যার মধ্যে বর্তমান সময়ে সবচেয়ে বেশি বুক্তভুগি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের।তারা পরীক্ষার সময় থেকে ১ঘন্টা আগে বাসা থেকে বের হলে ও সঠিক সময়ে পরীক্ষার হলে পৌছাতে হিমশিম খেতে হচ্ছে। যানজট এর কারন খুজতে গিয়ে দেখা গেলো,শহরের প্রধান চারটি রাস্তার মধ্যে তিনটির মধ্যে গড়ে উঠেছে অবৈধ গাড়ির স্ট্যান্ড।খানপুর থেকে আসার পথে খাজা মার্কেট এর সামনে গড়ে উঠেছে অবৈধ লেগুনা ও টেম্পো স্ট্যান্ড।চাষাড়া থেকে খানপুর যাওয়ার পথে লাজ ফার্মার পাশে ঠিক এক এ ভাবে গড়ে উঠেছে সিএনজি ও টেম্পো স্ট্যান্ড সাথে যুক্ত হচ্ছে নারায়ণগঞ্জ টু চিটাগং রোডে চলাচল কারী শীতলক্ষ্যা ও দুরন্ত পরিবহন এর মত অনেক ছোট বড় পরিবহন।এবার চাষারা টু পঞ্চবটি পথের দিকে ফিরে তাকানো যাক এই রাস্তার সেই এক এ চিত্র।আল জয়নাল প্লাজার পাশে গড়ে উঠছে আনন্দ বাস স্ট্যান্ড যেখানে সব সময়ে এ দেখা মিলছে তিন থেকে চারটি গাড়ির।যার ফলে যানজট এর পরিমান বাড়ছে দিনকে দিন।চাষাড়া টু লিংক রোড যেতে এ দেখা গেলো ঢাকাগামী বিভিন্ন বাসের স্ট্যান্ড।সাধারন জনগন এর সাথে কথা বলে জানা গেলো এই যানজট এর কারনে তারা সঠিক সময়ে বাসা থেকে বের হলে ও গন্তব্য পৌছাতে পারছে না।এই সমস্ত অবৈধ লেগুনা,টেম্পো ও বাস স্ট্যান্ড গুলি সরিয়ে যাতে অন্য কোন স্থানে নেওয়া হয় তার জন্য নগর মাতা সেলিনা হায়াত আইভি ও মাননীয় এম,পি জনাব সেলিম উসমান ও শামিম উসমান সাহেব এর হস্তক্ষেপ কামনা করছেন সাধারন জনগন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *