49361_hasinaআন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা ক্রীড়াবিদদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বিকেলে গণভবনে আর্থিক পুরস্কারের পাশাপাশি, গত এসএ গেমসে স্বর্ণজয়ী তিন ক্রীড়াবিদ, সাঁতারু মাহফুজা খাতুন, ভারোত্তোলক মাবিয়া আক্তার ও শ্যুটার শাকিল আহমেদকে ফ্ল্যাটের চাবি প্রদান করবেন প্রধানমন্ত্রী।
ক্রিকেটার-ফুটবলার-শ্যূটার কিংবা ভারোত্তোলক একক কিংবা দলীয় সাফল্যের জন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নেয়া নতুন কিছু নয়। তবে এবার একক ভাবে নয়; এক সাথে দেশের ক্রীড়াঙ্গনের তরকাদের সংবর্ধনা দিচ্ছেন শেখ হাসিনা। ১৫ ফেডারেশনের প্রায় সাড়ে তিনশো অ্যাথলিটকে দেয়া হচ্ছে সম্মাননা। যা বাংলাদেশের ইতিহাসে প্রথম। কেউ কম কেউ বেশি নয়; প্রাপ্তির অংশ থাকছে সমানে সমান।
হকি, ফুটবল, হ্যান্ডবল, সাঁতার,শ্যুটিং, দাবা, আর্চারি, ব্যাডমিন্টনসহ ১৫ ফেডারেশের সবার মাঝেই থাকছে এমন সংবর্ধনার উচ্ছ্বস। সেই উচ্ছ্বস একটু বেশি ছুঁয়ে যাচ্ছে রোলবল সংশ্লিষ্টদের। প্রথমবার এমন সংবর্ধনায়, সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা পাচ্ছেন কর্মকর্তারা।
সন্ধ্যা ছয়টায় শুরু হবে সংবর্ধনা অনুষ্ঠান, নানা আয়োজনের পর নৈশভোজ দিয়ে শেষ হবে সংবর্ধনা অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *