ershad6-311x186বিমানের রাডার ক্রয় সংক্রান্ত দুর্নীতি দমন কমিশন-দুদকের করা মামলা থেকে খালাস পেলেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
বুধবার বিকেলে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা এ রায় ঘোষণা করেন। এর আগে ১২ই এপ্রিল যুক্তি উপস্থাপন শেষে রায়ের জন্য এদিন ধার্য করেন আদালত। যুক্তিতর্ক পর্যালোচনা করে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদসহ ৩ জনকে খালাস দিয়েছেন আদালত। ১৯৯২ সালের ৪ মে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো মামলাটি করেন। পরে ১৯৯৪ সালের ২৭ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করা হলে ১৯৯৫ সালের ১২ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলার অভিযোগে বলা হয়, তৎকালীন সেনাপ্রধান এরশাদসহ অপর আসামিরা পরস্পরে যোগসাজশে থমসন সিএসএফ কোম্পানির রাডার না কিনে বেশি দামে যুক্তরাষ্ট্রের ওয়েস্টিং কোম্পানির রাডার কেনেন। এতে সরকারের প্রায় ৬৪ কোটি ৫ লাখ টাকার ক্ষতি হয়। এ রায়ে আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, প্রসিকিউশন গুরুত্বপূর্ণ নথি ও সাক্ষীদের হাজিরে ব্যর্থ হয়েছে। অন্যদিকে এ রায়ের বিষয়ে দুদক উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *