ভারতের সঙ্গে বাংলাদেশের তিস্তাসহ অভিন্ন নদীগুলোর পানি সমস্যা সমাধানে বর্তমান সরকারকে জাতিসংঘে দাবি উত্থাপনের আহ্বান জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার নতজানু বলেই সাম্প্রতিক ভারত সফরে পানির ন্যায্য হিস্যার আদায় করতে পারেনি।
বুধবার সকালে, জাতীয় প্রেসক্লাবের সামনে মুক্তিযোদ্ধা দলের মানববন্ধনে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী ভারত থেকে এসে বলেছেন, পানি মাঙ্গা, ইলেকট্রিসিটি মিলা। কুছ তো মিলা। আমাদের অবস্থা এমন দাঁড়িয়েছে যে কুছ মিলার জায়গায়। সামান্য কিছু পেয়েছি, এতেই আমরা খুশি।’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বাংলাদেশের মানুষ একটা কারাগারের মধ্যে পড়ে গেছে। সেই কারাগার থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। জনগণকে আহ্বান করব, এগিয়ে আসুন, ন্যায্য অধিকার, ন্যায্য পাওনা আদায়ে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’
মির্জা ফখরুল বলেন, ‘এই সরকার ক্ষমতায় আসার পর যে বিষয়গুলো ছিল ট্রাম্পকার্ড বা দর-কষাকষির উপলক্ষ, সে বিষয়গুলো প্রধানমন্ত্রী অবলীলায় ভারতের হাতে তুলে দিয়েছেন। ট্রানজিট দিয়েছেন, বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছেন, ব্যবসা-বাণিজ্যে প্রচণ্ড রকমের ঘাটতি আছে।’
মির্জা ফখরুল বলেন, ‘এই যে নতজানু মনোভাব, এটার কারণে কখনো বড় কিছু আশা করা যায় না। এই সরকার জনগণের দ্বারা নির্বাচিত নয়, তারা জোর করে ক্ষমতায় বসে আছে, জোর করে ক্ষমতা দখল আছে। তাই যারা তাদের ক্ষমতায় টিকিয়ে রাখতে সাহায্য করছে, তাদের কাছে সরকার জনগণের দাবিদাওয়া পেশ করতে পারছে না, আদায়ও করতে পারছে না’।
তিনি বলেন, সম্প্রতি নেত্রকোনায় গিয়ে দেখে এসেছি উজান থেকে অসময়ে পানি এসে বন্যায় ব্যাপক ফসলের ক্ষতি হয়েছে। ফসল তলিয়ে গেছে। এর একমাত্র কারণ হচ্ছে আমাদের কোনো চুক্তি নেই। তাই যখন বন্যা হয় তখন ভারত বাঁধগুলো খুলে দেয়, আমরা বন্যায় ভেসে যাই।
আয়োজক সংগঠনের সিনিয়র সহ সভাপতি হাজী আবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব) জয়নুল আবেদীন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, সংগঠনের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *