একাত্তরের রাজাকার কমান্ডার মোসলেম প্রধান ও সৈয়দ হোসেইনের ফাঁসির রায় হওয়ায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে কিশোরগঞ্জবাসী। দুপুরে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট ও যুদ্ধাপরাধ প্রতিরোধ আন্দোলন কমিটি মিছিল ও সমাবেশ করে। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে শহরের কালীবাড়ি মোড়ে সমাবেশে মিলিত হয়। রায়ে সন্তুষ্টি প্রকাশ করে স্থানীয়রা বলেন পর্যায়ক্রমে সব রাজাকারকে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। এ সময় তারা মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করেন। Post navigation ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ