চট্টগ্রামে আউটার স্টেডিয়ামে সুইমিং কমপ্লেক্স নির্মাণকে কেন্দ্র করে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষের ঘটনায় দুটি মামলা দায়ের করেছে পুলিশ ও ডেভেলপার প্রতিষ্ঠান।
বুধবার সকালে নগরীর কোতোয়ালি থানায় মহানগর ছাত্রলীগ সভাপতি ইমু ও সাধারণ সম্পাদক রনির নাম উল্লেখ করে ৫৯ জনসহ অজ্ঞাত আরো চারশ জনের বিরুদ্ধে মামলা দুটি দায়ের করা হয়। এর আগে গতকাল বিকেলে আউটার স্টেডিয়ামে জেলা ক্রিড়া সংস্থার মাঠে সুইমিং কমপ্লেক্সের নির্মাণ কাজ চলার সময়, এর প্রতিবাদে কাজীর দেউরি এলাকায় মানববন্ধন করে মহানগর ছাত্রলীগ।
পরে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করতে চাইলে বাঁধা দেয় পুলিশ। এ সময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে ৫ পুলিশ সদস্য ও ছাত্রলীগের ১০ নেতাকর্মী আহত হন। এসময় ১০ থেকে ১২টি গাড়ি ভাংচুর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *