স্বদেশনিউজ২৪,রাফিঃ

বন্যাকবলিত হাওরাঞ্চল পরিদর্শনে ৩০ এপ্রিল রোববার সুনামগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল সাড়ে ১০টায় সুনামগঞ্জের শাল্লা উপজেলা সদরে পৌঁছাবেন তিনি।

সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী শাল্লায় পৌঁছে উপজেলার পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন এবং এরপর স্থানীয় শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ে প্রাথমিকভাবে ২২২টি পরিবারকে ত্রাণ সহায়তা তুলে দেবেন। বিকেলে তিনি রাজধানীতে ফিরবেন।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তার এ সফরকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেছেন, প্রধানমন্ত্রীর আগমন তাদের মনে নতুন আশার সঞ্চার করেছে।

কয়েক দিনের টানা মৌসুমি বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যায় উত্তর-পূর্বাঞ্চলের ব্যাপক এলাকা প্লাবিত হয়ে উঠতি বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে হাজার হাজার কৃষকের জীবিকা ঝুঁকির মধ্যে পড়েছে। বন্যায় সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা এবং ব্রাক্ষণবাড়িয়া জেলায় ব্যাপক ক্ষতি হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *