দেশের মানুষ ঐক্যবদ্ধ বলেই জঙ্গিদমন সম্ভব হচ্ছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। এছাড়া সন্তান যাতে মাদক ও জঙ্গিবাদে জড়িয়ে না পরে তার জন্য অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার বিকেলে রাজধানীর কেরানীগঞ্জে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সমাবেশকে কেন্দ্র করে দুপুরের পর থেকেই সমাবেশ স্থলে আসতে শুরু করেন আমন্ত্রিত অতিথিরা। পাশাপাশি যোগ দেন বিভিন্ন এলাকার রাজনৈতিক নেতাকর্মীরা। পরে অতিথিদের সাথে নিয়ে বেলুন ও পায়রা উড়িয়ে সমাবেশের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী। এরপর সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন ঢাকা রেঞ্জের ডিআইজি, জেলা প্রসাশক ও রাজনৈতিক নেতারা। মাদক ও সন্ত্রাস দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে সকলের প্রতি আহ্বান জানান তারা। Post navigation সেপ্টেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবে ইসি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সিবিএ ও ব্যবসায়ীদের পক্ষ থেকে অনুদানের চেক প্রদান