সৌদি আরবের মদিনায় মহানবী হযরত মোহাম্মদ সাল্লেল্লাহু ওয়ালাইহি ওয়া সাল্লামের রওজা মোবারক জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রওজা মোবারক জিয়ারত শেষে মোনাজাত করেন তিনি। সোমবার প্রধানমন্ত্রী রিয়াদ থেকে মদিনায় যান। মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান দেশটির ডেপুটি প্রিন্স সৌদ বিন খালিদ আল ফয়সাল। সেখানকার দার-আল-ইমান-ইন্টার-কন্টিনেন্টাল হোটেলে প্রধানমন্ত্রী স্থানীয় সময় বিকেল পর্যন্ত অবস্থান করবেন। সেখান থেকে আজই তার জেদ্দা হয়ে পবিত্র মক্কায় যাওয়ার কথা রয়েছে। সেখানে পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *