এখনো পুরোপুরি নেভেনি সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের নাংলীর মাদ্রাছিলা এলাকায় লাগা আগুন। এদিকে, ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে বনবিভাগ।
ফায়ার সার্ভিস জানায়, গতকাল সন্ধ্যায় আগুন নিয়ন্ত্রণে আসলেও শনিবারও কিছু স্থানে আগুনের শিখা দেখা যায়। পুরোপুরি নেভাতে স্থানীয়দের সহযোগিতায় কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ঘটনা তদন্তে চাঁদপাই রেঞ্জের সহকরী বন সংরক্ষক মেহেদী উজ্জামানের নেতৃত্ব গঠিত তিন সদস্যের কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে বনবিভাগ।
গত বছরের মার্চ থেকে এপ্রিল পর্যন্ত নাংলী ক্যাম্পের বিভিন্ন এলাকায়, বনের ভেতরে ৪ দফায় আগুন লাগে। এসব ঘটনায় কয়েকটি মামলাও হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *