silver rainসম্পাদনায়-আরজে সাইমুর, স্বদেশ নিউজ২৪ ডটকম: ঈদের উৎসবকে রঙিন ও আনন্দমুখর করে তুলতে প্রয়োজন নতুন পোশাকের। ইতোমধ্যে মার্কেটগুলোতে ঈদের কেনাকাটা শুরু হয়ে গেছে। সবাই বিশেষ করে তরুণীদের লেটেস্ট ফ্যাশন অনুযায়ী পোশাক কেনার প্রবণতা দেখা গেছে। তরুনীদের কথা মাথায় রেখে নতুন নতুন ডিজাইনের পোশাক বাজারে নিয়ে এসেছে “সিলভার রেইন বাংলাদেশ” । প্রত্যেকের জন্য ভিন্ন ভিন্ন ডিজাইন। একটির সঙ্গে অন্যটির মিল নেই।

সম্প্রতি রাজধানির এলিফেন্ট রোডে জহির এসি মার্কেটে স্বনামধন্য প্রতিষ্ঠিত ফ্যাশন হাউজ “সিলভার রেইন বাংলাদেশ” এর এলিফেন্ট রোড শাখার শুভ উদ্ধোধন করা হয়। মিলাদ মাহফিলের মধ্য দিয়ে শুভ উদ্ধোধন করা হয়। উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা সিটি দোকান মালিক সমিতির সভাপতি তৌফিক এহসান খান, এলিফেন্ট রোড দোকান মালিক সমিতির জয়েন সেক্রেটারি সহ বিশিষ্ট নেতাবৃন্দ ও সিলভার  রেইন বাংলাদেশের কর্ণধার মোহাম্মদ সামসুজ্জামান খান, স্বদেশ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আরজে সাইমুর রহমান এবং মডেল কে.এস. সানি ও জিসান। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে ছিল স্বদেশ.টিভি, রেডিও স্বদেশ ডট নেট ও স্বদেশ নিউজ২৪ ডটকম। উদ্ধোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে স্বদেশ.টিভি। ঈদকে সামনে রেখেই এই শাখার উদ্বোধন করা হয়। ঈদের বিশেষ বাহারি কালেকশন যা তরুন প্রজন্ম থেকে শুরু করে মধ্য বয়সীদের পছন্দ করার মতো। স্বদেশ টিভি আগত ক্রেতাদের কাছে সিলভার রেইন এর কালেকশন ও মূল্য সম্পর্কে জানতে চাইলে সন্তুষ্টি প্রকাশ করেছেন। সিলভার  রেইন বাংলাদেশের কর্ণধার মোহাম্মদ সামসুজ্জামান খান স্বদেশ.টিভিকে বলেন- তরুণ ও মধ্য বয়সীদের  কথা বিবেচনা করে তাদের জন্য আধুনিক ডিজাইনের বিভিন্ন পোশাক নিয়ে আসে। এবারও একাধিক নতুন নতুন ডিজাইনে পাঞ্জাবী, প্যান্ট, শার্ট, টিশার্ট পোশাক নিয়ে এসেছে। ক্রেতারা তাদের পছন্দের পোশাক পাবেন সিলভার রেইনে। আপনার এসে দেখে যেতে পারেন আপনার পছন্দের সিলভার রেইন পণ্য। ঈদ উপলক্ষে থাকছে বিশেষ ছাড়। আজই চলে আসুন আপনার নিকটবর্তী  সিলভার রেইন শাখায়। ঢাকার আজিজ মার্কেট, মিরপুর-১০, বরিশাল ও টাইগাইলেও রয়েছে আপনার পছন্দের সিলভার রেইন বাংলাদেশ।

সিলভার রেইন বাংলাদেশের এলিফেন্ট রোড শাখার শুভ উদ্ধোধন এর ভিডিও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *