বেনাপোলে ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে বেনাপোল রেলস্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বেনাপোলের দক্ষিণ বারোপোতা গ্রামের মবিন উদ্দিনের ছেলে মমিন হোসেন (৩৫), ওয়ারেন্টভুক্ত আসামি বেনাপোলের কাকমারী গ্রামের সন্তোসের ছেলে মফিজ (৪০) ও হোসেন আলীর ছেলে হামিদ (৪১)। পুলিশ জানায়, গোপন খবরে জানতে পারি, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিরা এলাকায় অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বেনাপোল পোর্টথানা পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) মতিয়ার রহমান জানান, সোমবার দুপুরে তাদের যশোর আদালতে সোপর্দ করা হবে। Post navigation মৌলভীবাজার রাজনগরে গৃহবধু খুনের ঘটনায় গ্রেফতার ৫ জনের ১০ দিনের রিমান্ড আবেদন শিবগঞ্জ সীমান্তে ৫৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার