জামালপুরের বকশীগঞ্জে পুর্ব শত্রুতার জের ধরে আবু সালেক (১৮) নামে যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপরা। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে উপজেলার মেষের চর গ্রামে। নিহত আবু ছালেক আব্দুস ছালামের ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬জনকে আটক করা হয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রুবেল মাহামুদ জানান, পুর্ব শত্রুতার জের ধরে লস্কর আলীর সাথে ছালাম মিয়ার বিরোধ চলে আসছিল। এর জের ধরে আজ দুপুরে তে থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে আবু সালেকের ওপর লস্কর আলীর লোকজন অর্তকিত হামলা চালায়। এতে ঘটনাস্থলেই মারা যান ওই যুবক। তিনি জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জাম্বু (৩৫), আঃ রাজ্জাক (৫৫), হাবিবুর রহমান (৫৫), মোতালেব (৫৬), শহিদ মিয়া (২০) ও বাকীবিল্লাহ (২৮) কে আটক করা হয়েছে। আবু ছালেক হত্যার প্রতিবাদে গ্রামবাসীরা বিােভ মিছিল বের করে। মিছিলকারীরা ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান। Post navigation মহেশপুরে হাট খালিশপুরে রুপালী ব্যাংকের শাখায় ডাকাতির প্রস্তুতি, নাইট গাড ও স্থানিয়দের চেঁচামেচিতে পালিয়ে যায় ডাকাতরা দেশে মাদক ব্যবসায়ী ১,৬০,০০০ মাদকের রমরমা বাণিজ্য