পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমন পিয়াসীদের ভীড়

4551পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে ভ্রমনপিয়াসীদের পদভারে মুখরিত শেরপুরের পর্যটন কেন্দ্রগুলো। জেলায় মধুটিলা ইকোপার্ক, গজনি অবকাশ, পানিহাতাসহ বেশ কয়েকটি পর্যটন কেন্দ্রে পর্যটকদেও ভীড় লক্ষ্য করা যাচ্ছে। জেলার নালিতাবাড়ী উপজেলা সদর থেকে প্রায় ১৪ কিলোমিটার উত্তরে পোড়াগাঁও ইউনিয়নে ময়মনসিংহ বন বিভাগের ব্যবস্থাপনায় মধুটিলা ফরেষ্ট রেঞ্জের সমসচূড়া বন বীটের আওতায় ৩৮০ একর বনভূমিতে গারো পাহাড়ের মনোরম পরিবেশে সরকারীভাবে বিগত ২০০০ সালে নির্মিত হয় ‘মধুটিলা ইকোর্পাক’ তথা পিকনিক স্পট।

১৯৯৩ সালে তৎকালীন শেরপুরের জেলা প্রশাসক আতাউর রহমান মজুমদার গজনীর গহিন জঙ্গলের পাহাড়ি চূড়ায় গজনী অবকাশ কেন্দ্র নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। পরবর্তীতে শেরপুর জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসন নিয়ন্ত্রিত অবকাশ কেন্দ্রের ব্যাপক উন্নয়ন কাজ এখনও অব্যাহত রয়েছে। শেরপুর জেলা সদর থেকে অবকাশ কেন্দ্রের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। গাড়ি করে অবকাশ কেন্দ্রে পৌঁছাতে সময় লাগে বড়জোর ৪৫ মিনিট।

তাছাড়া যারা সবুজের কাছাকাছি যেতে পছন্দ করেন, তাদের জন্য অপেক্ষা নালিতাবাড়ী উপজেলার উপজেলার রামজচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা। ঈদুল ফিতরের প্রকৃতি প্রেমিকদের ভীড় চোখ পড়ার মতো। গারো পাহাড়ে অবস্থিত পানিহাতায় গেলে সহজের ভারতের মেঘালয় রাজ্যের কিছু অংশ দেখা যাবে। এ স্থানটি এখনো পর্যটকদের জন্য কোন পার্ক গড়ে না উঠলেও প্রকৃতি সবার মন কেড়ে নিবে।

অন্যদিকে ঢাকা হতে নাকুগাঁও স্থল বন্দর রাস্তার নকলা উপজেলার পাইষকা মোড়ের কিছু উত্তরেই সুন্দর একটি ব্রীজ হয়। ব্রীজের আশেপাশে গড়ে ওঠে অসংখ্য বৃক্ষ। নজরকাড়া গাছের শ্যামলছায়া আর খোলা পরিবেশ মানুষদের আকর্ষণ করছে শুরু থেকেই। বিশেষ করে প্রতি ঈদে নকলা ও তার আশেপাশ এলাকার লোকদের বাইপাস ওই এলাকায় নাগেলে যেন ঈদ আনন্দটা অপূর্ণ থেকে যায়। এছাড়া তারাকান্দার রাবার ড্যাম, উরফার টাইগার ব্রীজ, নারায়ন খোলার ভেড় শিমুল গাছ, রামের কান্দির সমতল এলাকার সাগর টি-গার্ডেন, চন্দ্রকোণার স্টীলের ব্রীজ উপজেলা পর্যটকদের নজর কেড়ে আসছে আগে থেকেই।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের