দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে যোগদান অনুষ্ঠিত

46345আটঘরিয়ার দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দীর্ঘদিনের শুন্য থাকা প্রধান শিক্ষক পদে মাহবুবা খাতুন গত ২৮ জুন বুধবার যোগদান করেছেন। তিনি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রবিউল ইসলাম রবির নিকট যোগদান পত্র জমা দেন। বুধবার সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে যোগদান অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য এটিএম মোকছেদুর রহমান, সিনিয়র শিক্ষক নির্মল কুমার সাহা, ফাতেমা খাতুন, মোনায়েম খানসহ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীবৃন্দ। উল্লেখ্য, গত ২২ জুন বিদ্যালয়ের অফিস কক্ষে নিয়োগের জন্য অনুষ্ঠিত লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রথম নির্বচিত হওয়া মাহবুবা খাতুনকে ম্যানেজিং কমিটির গত ২৪ জুন তারিখে দেয়া নিয়োগ পত্রের আলোকে এই যোগদান অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *