rab-12-pabna র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা গোপন সংবাদের ভিত্তিতে ডিএডি মোঃ মনোয়ার হোসেন এর নেতৃত্ত্বে শুক্রবার (৩০ জুন) পাবনা সদর থানাধীন নূরপুর ও কাশিপুর বাজারে দুইটি পৃথক অভিযান পরিচালনা করে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
পাবনা সদর থানার নূরপুর এলাকা থেকে মাদক ব্যবসায়ী মোঃ আশরাফ আলী (৬৫) ও কাশিপুর বাজার থেকে মাদক ব্যবসায়ী মোঃ জুয়েল (২০) কে গ্রেফতার করে র‌্যাব।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আশরাফ আলী পাবনা নূরপুর এলাকার মৃত তাজ উদ্দিন আহম্মেদ এর ছেলে ও মাদক ব্যবসায়ী মোঃ জুয়েল হেমায়েতপুর এলাকার মোঃ দেলোয়ার হোসেন এর ছেলে।
গ্রেফতারের সময় আশরাফ আলীর নিকট থেকে ২০ পিস এবং জুয়েলের নিকট থেকে ২৪ পিস অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করে র‌্যাব।
এসময় মাদক বিক্রয়লব্ধ নগদ ২৫০ টাকা ও ১টি মোবাইল সেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সর্বমোট ৪৪ পিস ইয়াবা ট্যাবলেট এর মূল্য অনুমান বাইশ হাজার টাকা।
উল্লেখ্য আসামীরা দীর্ঘদিন যাবত অত্র এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করে আসছে বলে স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদে জানা যায়।
আসামীদ্বয়ের বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদক আইনে দুইটি পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব-১২ পাবনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *