সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কলেজছাত্র ফরিদুল ইসলাম (২০) ও শিপন (২০) নামে যুবক নিহতের ঘটনায় দু’টি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুন) সন্ধ্যা ও রাতে কামারখন্দ থানায় মামলা দু’টি দায়ের করা হয়। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসুদেব সিনহা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় নিহত কলেজছাত্র ফরিদুলের বাবা দানেজ আলী বাদী হয়ে ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১শ’ জনকে আসামি করে মামলা দায়ের করেন। অপরদিকে, রাত সাড়ে ১১টার দিকে নিহত শিপনের মা শেফালী বেগম বাদী হয়ে ৪২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও দেড়শ’ জনকে আসামি করে মামলা দায়ের করেন। তিনি আরও জানান, এসব মামলায় ইতোমধ্যে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। বুধবার (২৮ জুন) উপজেলার পাইকোশা ও বাগবাড়ী দু’দল গ্রামবাসীর মধ্যে দিনভর দফায় দফায় সংঘর্ষে ১৫ জন আহত হন। ওইদিন সন্ধ্যায় ঢাকায় নেওয়ার পথে পাইকোশা গ্রামের কলেজছাত্র ফরিদুল মারা যান। বৃহস্পতিবার ভোরে বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাগবাড়ী গ্রামের শিপন। Post navigation দাওয়াত খেতে না যাওয়ায় শশুর পেটালো জামাই কে! ঝিনাইদহে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক