পাবনার রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা- আইএইএ এর মহাপরিচালক ইউকিয়া আমানো ঢাকায় আসছেন।  রোববার (০২ জুলাই) রাতে ৪ দিনের সরকারি সফরে তিনি ঢাকায় পৌঁছবেন।
সফরকালে তিনি ৩ সদস্যের আইএইএ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার ইউকিয়া আমানো ঢাকায় পৌঁছবেন। সফরের দ্বিতীয় দিন সোমবার সকালে তিনি পাবনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প এলাকা ও কার্যক্রম পরিদর্শন করবেন।
বিকেলে রূপপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।
তৃতীয় দিন আগামী মঙ্গলবার প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এদিন বিকেলে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে যোগ দেবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টর অব লজ ডিগ্রি প্রদান করবে। বুধবার তিনি ঢাকা ত্যাগ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *