মো: আকরাম খাঁন: ঝিনাইদহ মহেশপুর উপজেলায় গত কাল সকাল ৯ টার সময় মহেশপুর থানার ভৈরবা ফাড়ি পুলিশের বিশেষ অভিযানে চালিয়ে ২০ পুরিয়া গাঁজা সহ রিমন হোসেন (২৫) নামের এক মাদক ব্যবসায়ী আটক করে থানায় সোপার্দ করেছে।আটক কৃত রিমন হোসেন মহেশপু উপজেলার কাজীরবেড় ইউনিয়নের চারা তলা পাড়ার রফিকুল ইসলাম ভাদুর ছেলে।মহেশপুর থানা সুত্রে জানা যায় ভৈরবা ফাড়ি পুলিশের এ এস আই মিজানুর রহমান সকালে গোপন সংবাদে জানতে পারেন রিমন হোসেন নামের এক ব্যাক্তি গাঁজা বিক্রয় করছেন।এসময় এ এস আই মিজানুর রহমান সঙ্গিও ফোর্স সাথে নিয়ে বিভিন্ন দিকে অভিযান চালিয়ে সামন্তার চারা তলা পাড়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করেন।আটক কৃত রিমন হোসেনের শরীল তল্লাশি করে তার কাছ থেকে ২০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয় এ ব্যাপারে মহেশপুর থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা হয়েছে যার মামলা নং-৫ Post navigation মহেশপুরে সাড়াতলায় ছোট ভাইকে কোপালো সেজ ভাই মহেশপুরে লাইসেন্স বিহীন আর এম রনি প্রাইভেট হাসপাতালের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ