hghjgচাঁপাইনবাবগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে পৌর এলাকার হুজরাপুরের শ্রী শ্রী রাধাগোবিন্দ ঠাকুর বাড়ী মন্দির থেকে উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘ, ঝিলিম রোড়স্থ সুরেন সিংহ ঠাকুর বাড়ী মন্দির থেকে কৃষ্ণ সংঘ ও চরজোতপ্রতাপ শিবতলা মন্দির হতে জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা বের করা হয়।
রথযাত্রাগুলো পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সন্ধ্যায় নিজ নিজ মন্দিরে গিয়ে যাত্রা শেষ করে। ঢাক-ঢোলসহ রথযাত্রায় বিভিন্ন বয়সী শত শত নারী পুরুষ ভক্ত দেবতা নাম জপ, কির্তনসহ বিভিন্ন পুজো অর্চনা পালন করেন।
এদিকে পৌরসভার সামনের সড়কে রথযাত্রা উপলক্ষে বসেছে পনের দিন ব্যাপী রথের মেলা। মেলায় মাটি, কাঠ ও লোহার তৈরি আসববাবপত্র, গৃহস্থালী সামগ্রী, কমমেটিকস, খেলনা, বাঁশি, মনোহারী ও খাবার দোকান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *