বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক কাস্টমস তল্লাশি কেন্দ্রে ভারত ফেরত যাত্রীদের কাছ থেকে ১৫ বোতল বিদেশি মদ জব্দ করেছে। বুধবার (০৫ জুলাই) সকালে বেনাপোল চেকপোস্ট কাস্টমস সদস্যরা এ মাদক জব্দ করে। সূত্রে জানা যায়, একটি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী ভারত সফর শেষে ফিরছিল। এসময় বেনাপোল চেকপোস্ট কাস্টমস তল্লাশি কেন্দ্রে তাদের ব্যাগ পরীক্ষা করে বিদেশি মদের বোতলের অস্তিত্ব পাওয়া যায়। পরে বেআইনিভাবে মাদক বহনের অভিযোগে কাস্টমস তা জব্দ করে। বেনাপোল চেকপোস্ট কাস্টমসের রাজস্ব কর্মকর্তা (সুপার) তাহামিদ হোসেন মাদক জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন। Post navigation ফরহাদ মজহারের মামলা ডিবিতে আমরা শীঘ্রহি জনসাধরণের স্বার্থে বিশেষ পদক্ষেপ নিতে যাচ্ছি : ওসি মোখলেছুর রহমান