রাজশাহী মহনগরীতে অভিযান চালিয়ে ২৯ নং ওয়ার্ড শিবিরের সভাপতি মোঃ মুকুল হোসেন (৪৫)কে গ্রেফতার করেছে মতিহার থানা পুলিশ। শুক্রবার ভোর ৪টার দিকে নগরীর মতিহার থানাধীন ডাঁসমারী এলাকা থেকে তাকে গ্রেফতার করে মতিহার থানা ওসি হুমায়ুন কবির ও সঙ্গীয় ফোর্স। গ্রেফতারকৃত মুকুল হোসেন ওই এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে। থানা সূত্রে জানা যায়, মুকুল ৩টি নাশতকা মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী। গ্রেফতার এড়াতে সে দির্ঘদিন পালিয়ে ছিল।
এছাড়া একই রাতে অপর এক অভিযানে শিবিরের দুইজন সক্রিয় কর্মী ও ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো: মতিহার থানাধীন রনহাট এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে মোঃ রমজান আলী (৩৪) ও একই থানার পশ্চিম বুধপাড়া এলাকার মৃত আব্দুল করিমের ছেলে মোঃ আব্দুল মান্নান (৪০)। পুরো অভিযানটি পরিচালনা করেন, মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির। গতকাল শুক্রবার দুপুরে আসামীদের কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও থানা সূত্রে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *