vfvমো: আকরাম খাঁন:  ঝিনাইদহ শহরের আরাপপুর বাসস্ট্যান্ড থেকে সাড়ে ৩’শ গ্রাম হোরোইনসহ রূপসা গাড়ীর হেলপার সুমন রেজা বাবু (৩২) কে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
শনিবার বিকেলে তাকে আটক করা হয়। সুমন রেজা বাবু যশোর কোতয়ালী থানার মাহিদিয়া গ্রামের ইদ্রিস আলী খোকনের ছেলে।
ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে কুষ্টিয়া থেকে খুলনাগামী রূপসা পরিবহনে হেরোইন পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে আরাপপুর বাসস্ট্যান্ডে অভিযান চালায় তারা। সেসময় রূপসা গাড়ীর হেলপার সুমন রেজা বাবুকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাসী করে সাড়ে ৩’শ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে। অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলী, এএসআই শেখ আব্বাস উদ্দিন আহমেদ, সিপাই জিএম শহিদুল ইসলাম, আব্দুল আজিজ খান উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *