বৃষ্টি ঝড়ে যায় সেই জনপ্রিয় গানের শিল্পী তাওসিফের গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করলেন তরুন সম্ভাবনাময়ী মডেল মিথিলা মিথী সোনিয়া। পড়াশুনার পাশাপাশি নাচ ও গানও করেন মিথিলা। তবে নাচে রয়েছে বেশ অভিজ্ঞতা। এবার মডেলিং এ নাম লিখালেন মিথি।সম্প্রতি তাওসিফের জানতাম যদি গানের মিউজিক ভিডিওতে মিথিলা কাজ করেন। গানটি বেশ সাড়া পেয়েছে। গানটি লিখেছেন এইচ এম রিপন। গানটির কন্ঠ, সুর ও সংগীত আয়োজন করেছেন তাওসিফ। গানটি নীল গল্প এলবাম থেকে নেয়া হয়েছে। মিউজিক ভিডিও নিমান করেছেন সৌমিত্র ঘোষ ইমন। গানটি মাই সাউন্ড থেকে প্রকাশিত হয়েছে। এর মআগেও মিথিলা একটি গানের মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন। মিথিলা স্বদেশনিউজ২৪কে জানান- আমি নাচ, গান ও অভিনয় অনেক পছন্দ করি। আমার আতরো স্বপ্ন আছে নিজেকে একজন আরজে (রেডিও জকি) হিসেবে প্রস্তুত করা ও শ্রোতাদের মন মাতানো। তবে সেই স্বপ্নও পূরনের পথে সম্প্রতি আমি বাংলাদেশের জনপ্রিয় অনলাইন রেডিও স্টেশন রেডিও স্বদেশ.নেটে জনপ্রিয় আরজে ও স্বদেশ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আরজে সাইমুর রহমানের সাথে লাইভ শো তে কাজ করার সুযোগ হয়েছে। ধন্যবাদ রেডিও স্বদেশ ও আরজে সাইমুর ভাইয়া কে। খুব শীঘ্রই নুতন কিছু পাবেন । সবাই আমার জন্য দোয়া করবেন। Post navigation শীবনদী পাড়ে বিনোদন প্রেমি মানুষের ঢল মৌসুমীকে ‘বয়স্ক’ সম্বোধন মিশার, জবাব ওমর সানীর