বিনোদন প্রতিবেদক, মো. মেহেদী হাসান জনির পরিচালনায় ও আসাদুজ্জামান সোহাগ এর রচনায় ‘নীল ফড়িং এর গল্প’ শিরোনামে একটি নাটকে জুটিবদ্ধ হয়ে অভিনয় করতে যাচ্ছেন অপূর্ব ও মিথিলা। মেহেদী হাসান জনি বলেন, সমসাময়িক বিষয় নিয়ে নাটকটি। সাধারনত আমি ভালোবাসা নির্ভর গল্প নিয়ে কাজ করি, ‘নীল ফড়িং এর গল্প’ ও তার ব্যাতিক্রম নয়। তবে ভালোবাসা ছাড়াও এর মধ্যে দর্শক ভিন্নতা খুঁজে পাবে। অপূর্ব বলেন, নাটকের গল্পটি আমার ভালো লেগেছে। জনির অনেক নাটকে আমি অভিনয় করেছি। নাটকে অভিনয় করার আগে প্রতিটি নাটক নিয়েই ওর সঙ্গে আলোচনা করে তারপর অভিনয় শুরু করি। মিথিলা বলেন, জনির সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। প্রথম কাজটি ছিল ‘চিরকুটের শব্দ’। এতে আমার সঙ্গে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। এ নাটকের গল্পটা শুনেছি। আমার ভালো লাগাতেই কাজ করার আগ্রহ প্রকাশ করেছি। নির্মাতা জনি জানান, আগামী ৬,৭ ও ৮ অক্টোবর তারিখে রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং হবে। অপূর্ব- মিথিলা ছাড়াও আরো অভিনয় করছেন গাজী রাকায়েত, মিলি বাশার, বিরহী মুক্তার প্রমূখ। উল্লেখ্য, গত ঈদুল আযহায় জনির পরিচালনায় এনটিভিতে “গল্পটা তোমারি”, এটিএন বাংলায় “থ্যা ফাদার” এবং চ্যানেল নাইনে “মেঘ বৃষ্টির আলাপন” এই তিনটি নাটক প্রচারিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *