Breaking
Thu. Jul 16th, 2026

দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করবেন তরুন চিত্রশিল্পী এবং নির্মাতা নাজমুল হক বাপ্পী

রুহুল আমিন ভূঁইয়া হাওড় বাওড়, কংস নদীর তীর ঘেরা প্রাকৃতিক জাদুময় শহর নেত্রোকোনার মোহনগঞ্জ। ভাটি বাংলার রাজধানী অপূর্ব মনোরম নৈসর্গিক সৈান্দর্যে সাজানো ঢাকা মোহনগঞ্জ উপজেলা।আর এই মোহনগঞ্জেই জন্মেছিলেন বর্তমান সময়ের জনপ্রিয় তরুন চিত্রশিল্পী এবং নাট্য নির্মাতা নাজমুল হক বাপ্পী। নাজমুল হক বাপ্পী জানান যে, অনেক ব্যস্ততার কারনে খুব একটা আসা হয় না নিজের জন্মভূমিতে কিন্তু তিনি সবসময়ই তার স্কুল-কলেজের সৃত্মি বিজড়িত দিনগুলোকে অনুভব করেন। অনেক দিন পর আজ ৩০ সেপ্টেম্বর শিল্পী নাজমুল হক বাপ্পী মোহনগঞ্জ আসলেন নারীর টানে। তিনি আরো বলেন, আমার শিল্পী সত্ত্বার প্রথম বীজ রোপীত হয় এই মোহনগঞ্জ থেকেই। আমি আমার শিল্প জীবনের বেশ কিছু কাজ আমার এই জন্মভূমির মাটিতে করতে চাই। এবার নাজমুল হক বাপ্পীর মোহনগঞ্জ আসার বিষয়টা ছিল একটু ভিন্ন।বাবা মো: নুরুল হকের প্রথম মৃত্যু বার্ষিকী। সবার কাছে তিনি তার বাবার জন্য দোয়া চান।এছাড়াও নিজ গ্রামের একটি স্কুলে তিনি দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করবেন। এরপর ০৩ অক্টোবর নাট্যকার বাপ্পীর ঢাকা ফেরার কথা রয়েছে।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *