:নৌবাহিনীর একটি অনুষ্ঠানে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইট বিজি-০৪১১ ফ্লাইটে সকাল ১০টায় চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন।সকাল সাড়ে ১০টায় তিনি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বেলা এগারোটায় চট্টগ্রামের বিএনএ ফ্লোটিলায় রাষ্ট্রপতি কুচকাওয়াজ মিডশিপম্যান-২০১৫ পরিদর্শন এবং বঙ্গবন্ধু কমপ্লেক্স- এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী সদ্য প্রয়াত চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর বাসায় যেতে পারেন। Post navigation রংপুরে আওয়ামী লীগের অসহায় হার কী মেসেজ দেবে? দেখে নিন ৩৮তম বিসিএসের আসনবিন্যাস