ভিক্টোরিয়া নামে এক নারী স্কাই ডাইভিং করতে গিয়েছিলেন আকাশে। ৪ হাজার ফুট উচ্চতা থেকে তিনি ঝাঁপ দেন। কিন্তু বিমান থেকে ঝাঁপ দেওয়ার সময় ভিক্টোরিয়া একবারের জন্যও বুঝতে পারেনি যে তার পিঠে থাকা প্যারাস্যুটটি সময় মতো খুলবে না। আর প্যারাস্যুটটি না খোলার পেছনে কলকাঠি নেড়ে রেখেছিলেন তার নিজ স্বামী।

প্যারাস্যুট না খোলার কারণে ভিক্টোরিয়া যখন হুড়হুড় করে ৪ হাজার ফুট উচ্চতা থেকে নিচের দিকে যাচ্ছিলেন তখন তিনি বারবার নিচের দিকে তাকিয়ে দেখছিলেন। তিনি বুঝে ফেলেছিলেন তার মৃত্যু নিশ্চিত। এক সময় উচ্চতা দেখে জ্ঞান হারিয়ে ফেলেন ভিক্টোরিয়া।

ভিক্টোরিয়া লাঙল চষা এক জমিতে পরে। জমিটির মাটি ছিল অনেক নরম। নরম মাটিতে পরার কারণেই তার প্রাণ বেঁচে যায়। কিন্তু মেরুদণ্ডে মারাত্মক ব্যথা পান তিনি। ভেঙে যায় পা ও পাঁজরের হাড়ও।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম  দ্য সান   থেকে জানা গেছে, ভিক্টোরিয়ার স্বামী এমিল সিলিয়ার্স তাকে মেরে ফেলার জন্য পরিকল্পনা করেন। স্কাই ডাইভ করার সময় আকাশে যাতে প্যারাস্যুট না খোলে তা আগে থেকেই ব্যবস্থা করে রেখেছিলেন তিনি।

বৃহস্পতিবার যুক্তরাজ্যের একটি কোর্ট স্ত্রীকে খুনের চেষ্টায় দোষী সাব্যস্ত করেছে স্বামী এমিলকে। কিছুদিনের মধ্যে তার সাজা ঘোষণা করবে আদালত।

এর আগেও এমিল তার স্ত্রীকে খুন করার চেষ্টা করেছিলেন। স্ত্রীর নামের বিমার অর্থর কারণেই বারবার খুনের চেষ্টা করেছিলেন এমিল বলে জানিয়েছেন সিনিয়র প্রসিকিউটর আমান্দা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed