আশরাফুল আলম,ভৈরব- কুলিয়ারচর প্রতিনিধি ||কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের বাঁশগাড়ি গ্রামের (৯নং ওয়ার্ড) প্রায় ২শতাধিক বিএনপি নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেছেন।
আজ শনিবার বিকালে বাঁশগাড়ি গ্রামের কোনাবাড়ী সংলগ্ন একটি মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে গজারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস ছালাম শাহরিয়ারের নেতৃত্বে ২শতাধিক বিএনপি নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে আওয়ামীলীগে যোগদান করে বলে দলীয় সূত্র এ তথ্য নিশ্চিত করেন।
দলীয় সূত্রে আরো জানায়ায়, গজারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক উপদেষ্টা হাজী আক্কাছ মিয়া, ৯নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি ওমর আলী, গজারিয়া ইউনিয়ন যুবদল সভাপতি নবী হোসেন সহ ২ শতাধিক নেতাকর্মী ও সমর্থক বিএনপি থেকে আওয়ামীলীগে যোগদান করেন।
এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মো: সায়দুল্লাহ মিয়া ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু নব-যোগদানকৃত নেতাকর্মীদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়।
ওই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব পৌরসভার মেয়র এ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ, প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মো: জিল্লুর রহমান এর সাবেক একান্ত সহকারী সচিব-১, অধ্যাপক লুৎফর রহমান ফুলু, একান্ত সচিব-৩, শাখাওয়াত হোসেন মোল্লা, পৌর আওয়ামীলীগের সভাপতি এসএম বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, গজারিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ফরিদ খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আহমেদ, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অরুন আল আজাদ, ছাত্রলীগ সভাপতি খলিলুর রহমান লিমন প্রমুখ। এছাড়াও উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।