Breaking
Wed. Jul 22nd, 2026

সরকারের ঘোষণা অনুযায়ী আজ বৃহস্পতিবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এর কারণ হিসেবে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বলা হয়েছে।

এ ব্যাপারে শিক্ষা সচিব সোহরাব হোসাইন গতকাল এনটিভি অনলাইনকে বলেন, ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস উইং থেকেও একই তথ্য জানানো হয়েছে। তারা বলেছে, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

গত ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলার বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের বাসের চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়। এ ছাড়া আহত হয়েছে বেশ কয়েকজন। নিহত শিক্ষার্থীরা হলো শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী দিয়া খানম মিম ও দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম রাজীব।

এদিকে, সাত দফা দাবি আদায়ে আজ সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে।

রাজধানীর কুর্মিটোলায় বিমানবন্দর সড়কের যে স্থানে শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই ছাত্রছাত্রী নিহত হয়েছিল গতকাল সে স্থান থেকে নতুন কর্মসূচি ঘোষণা করে ‘সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ছাত্র আন্দোলন’। তারা দেশের বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলগুলোতে শান্তিপূর্ণ মানববন্ধনের ডাক দেয়।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *