ময়মনসিংহ থেকে ঢাকামুখী বাস চলাচল বন্ধ

যানবাহনের নিরাপত্তাজনিত কারণে বৃহস্পতিবার সকাল থেকে ময়মনসিংহের সব রুটের ঢাকামুখী বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে জেলা পরিবহন মোটর মালিক সমিতি।

১ আগস্ট, বুধবার রাতে জেলা পরিবহন মোটর মালিক সমিতি এ সিদ্ধান্ত নেন।

জেলা পরিবহন মোটর মালিক সমিতির বাস বিভাগের সম্পাদক বিকাশ সরকার জানান, শিক্ষার্থীরা বাস ভাঙচুর করায় মালিকরা লাখ লাখ টাকা ক্ষতির মুখে পড়ছেন। এতে নিরাপত্তার অভাবে তারা সকাল থেকে ঢাকামুখী বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।

২৯ জুলাই, রবিবার বেপরোয়া বাসচাপায় রাজধানীর শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় সারাদেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *