বৃষ্টিতে ভেসে গেল মুমিনুল-সোহানদের প্রথম ম্যাচ

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে আয়ারল্যান্ডের পাঁচ ম্যাচ অনানুষ্ঠানিক ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টি বিঘ্নিত হওয়ায় পণ্ড হয়েছে।

বাংলাদেশ সময় বুধবার রাতে উইকলোর ওক হিল ক্লাব মাঠে খেলা শুরু হয়েছিল। টস জিতে বাংলাদেশ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। কিন্তু ৫ ওভারের খেলা পার হতেই বৃষ্টি শুরু হয়ে যায়। যদিও বৃষ্টি আগে থেকেই ছিল। তাই টসে নামতেও দেরি হয়েছে।

শুধু তাই নয়, এই বৃষ্টির কারণে ওভারও কমিয়ে দেয় ম্যাচ রেফারিরা। ৫০ ওভারের খেলা নামিয়ে আনা হয় ২৮ ওভারে। টসের পর বৃষ্টি কমলে স্বাগতিকরা ব্যাট করতে নামে বটে, কিন্তু ৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৭ রান তুলতেই তোপ দাগে বৃষ্টি।

বাংলাদেশ ‘এ’ দল একাদশ: মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, জাকির হোসেন, মোহাম্মদ আল আমিন, সাইফ হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নুরুল হাসান সোহান, সানজামুল ইসলাম, শরীফুল ইসলাম ও খালেদ আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *