প্রভাসের নায়িকা বদল

দক্ষিণী সিনেমার তুমুল জনপ্রিয় নায়ক প্রভাস। ‘বাহুবলী’ সিনেমায় অভিনয় করে নিজেকে অন্য এক উচ্চতায় নিয়েছেন তিনি। আর সে কারণে এই নায়কের সিনেমা নিয়ে ভক্তদের আগ্রহের কোনও কমতি নেই।ঠিক তেমনিভাবে নায়িকারাও চান প্রভাসের বিপরীতে কাজ করতে। প্রভাস মানেই ব্যবসা সফল সিনেমার বাম্পার অফার। তাইতো এমন নায়কের সঙ্গে কাজ করতে পারাটা ভাগ্যের ব্যাপার।এবার এই নায়কের বিপরীতে দেখা যাবে রাকুল প্রীত সিংকে।

মূলত প্রভাসের নতুন সিনেমায় অভিনয়ের কথা ছিল পূজা হেগড়ের। কিন্তু এখন শোনা যাচ্ছে, নায়ক চাইছেন রাকুলকে নায়িকা হিসেবে নেয়ার।প্রভাস এখন অ্যাকশন থ্রিলার ‘সাহো’র কাজ করছেন।

এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন শ্রদ্ধা কাপুর।শোনা গিয়েছিল, ‘সাহো’র কাজ শেষ হলেই নাকি দক্ষিণী সিনেমার পরিচালক রাধা কৃষ্ণের সিনেমায় কাজ করবেন। রোমান্টিক ধাঁচের সিনেমায় অভিনয় করার কথা ছিল পূজার। কিন্তু কেন নায়িকা বদল? সে সম্পর্কে এখনই কোনও তথ্য পাওয়া যায়নি।

রাকুল প্রীত সিং মূলত একজন দক্ষিণী অভিনেত্রী। মডেলিংয়ের সঙ্গেও জড়িত তিনি। রাকুল তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন। এছাড়া তামিল, কান্নাড়, হিন্দি সিনেমাতেও দেখা গেছে তাকে। ২৭ বছর বয়সী এই অভিনেত্রী এরই মধ্যে ফিল্মে নিজের একটা শক্ত অবস্থান তৈরি করেছেন।

আরো দেখুন

কার প্রেমে মগ্ন পূজা চেরী!

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী শহরের কোলাহল ছেড়ে সমুদ্রের অপার নীলিমায় হারিয়ে গেছেন। ব্যস্ত

সংঘাত নয়, প্রতিশোধ নয়—ভালোবাসার মধ্য দিয়ে সমাজ গড়তে চাই: রাষ্ট্রপতি

ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন— সংঘাত নয়, সংঘর্ষ নয়,

ইউক্রেন যুদ্ধ থামানোর আভাস দিলেন ট্রাম্প, পাঠাচ্ছেন জামাতা ও দূত

চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ অবসানের পরিকল্পনা নিয়ে মস্কো ও কিয়েভে যাচ্ছেন মার্কিন

বিশ্বজুড়ে বিপর্যয়ের মুখে চ্যাটজিপিটি

বিশ্বজুড়ে বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়ের মুখে পড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটি।

মেসির পর অবসরে আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার

লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের রেশ কাটতে না কাটতেই এবার অবসরের ঘোষণা দিলেন

ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ২৪ কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ