আপত্তি নেই পূজার

এ পর্যন্ত বেশকিছু ছবিতে অভিনয় করেছেন পূজা চেরি। ছবিগুলো মুক্তির পর তার অভিনয়ের প্রশংসা করেছেন অনেক দর্শক। তবে ‘পোড়ামন টু’ ছবিতে অভিনয় করার পর সবচেয়ে বেশি প্রশংসা পেয়েছেন এই অভিনেত্রী। রায়হান রাফি পরিচালিত এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেন সিয়াম আহমেদ। সামনে ‘দহন’ নামে একটি ছবি মুক্তি পাবে তাদের। সিয়ামের সঙ্গে দুই ছবিতে অভিনয় করলেন পূজা। কাজ করার ইচ্ছে আছে তার। একটি চ্যানেলের ফেসবুক লাইভ শো ‘কথাবার্তা’-তে এমনটিই জানিয়েছেন তিনি। পূজা চেরি এক প্রশ্নের উত্তরে বলেন, শাকিব ভাইয়া আমাদের ইন্ডাস্ট্রির অনেক বড় এবং গুণী একজন অভিনেতা। তার সঙ্গে অবশ্যই আমার কাজের ইচ্ছে আছে। কারণ, তিনি এত বছর ধরে আমাদের ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার দ্বারাই এত ভালো করা সম্ভব হয়েছে। আমার উনার সঙ্গে কাজ করতে কোনো আপত্তি নেই। পূজা শাকিব খানের ছবি নিয়ে আরো বলেন, শাকিব ভাইয়ের অভিনয় আমার খুব ভালো লাগে। তার ‘শিকারি’, ‘নবাব’, ‘চালবাজ’সহ অনেক ছবি দেখা হয়েছে। যদি পরিচালক-প্রযোজক তার বিপরীতে আমাকে কাজের সুযোগ দেন, আমি অবশ্যই কাজ করবো। পূজা চেরি ‘দহন’ ছবির বাইরে ‘প্রেম আমার ২’ নামে একটি ছবিতেও কাজ করেছেন। সামনে এ ছবিটির কাজও শেষ হবে। এরপর নতুন দুই ছবি নিয়ে হাজির হবেন তিনি। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে শিশুশিল্পী চরিত্রে কয়েকটি ছবিতে কাজ করলেও ‘নূরজাহান’ ও ‘পোড়ামন টু’ ছবিতে নায়িকা চরিত্রে অভিনয় করেন তিনি।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির