‘জনগণের জন্য রাজনীতি করলে ইতিহাস মূল্যায়ণ করে’

ছাত্রলীগকে আদর্শের রাজনীতি করার আহবান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ছাত্রলীগ নেতাকর্মীদের আত্মত্যাগের মধ্য দিয়ে বার বার অধিকার প্রতিষ্টা হয়েছে। কাজেই সেই ছাত্রলীগকে আদর্শের সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে। সম্পদের লোভে গা ভাসালে হারিয়ে যাবে। জনগণের জন্য রাজনীতি করলে ইতিহাস মূল্যায়ণ করে। আজ গণভবনে ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য দেন শেখ হাসিনা।জনসভায় পঁচাত্তরের ১৫ই আগষ্ট নির্মম হত্যাকান্ডের পর দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর নাম ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ নিষিদ্ধ করা হয়েছিল। দেশের ইতিহাস বিকৃতির চেষ্টা হয়েছিল। কিন্তু তা করা যায়নি। বক্তব্যে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের অবদানও তুলে ধরেন শেখ হাসিনা।

কেউ নিজেদের ভাগ্য বদলের জন্য রাজনীতি করে। কেউ সামাজিক মর্যাদা বাড়ানোর জন্য রাজনীতি করে। কিন্তু জনগণের জন্য যারা রাজনীতি করে ইতিহাস তাদের মূল্যায়ণ করে। ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, পাবার মধ্য দিয়ে তৃপ্তি আসেনা। পেতে থাকলে পাবার আকাঙ্খা কখনো শেষ হয়না। তখন এই আকাঙ্খা বাড়তে থাকে। মানুষের জন্য কতটুকু করতে পারলাম, কতটুকু দিতে পারলাম, রাজনৈতিক নেতা হিসেবে মানুষকে কি দিতে পারলাম- সেই চিন্তাটাই করতে হবে। শেখ হাসিনা বলেন, শিক্ষা মানুষের সবচে বড় সম্পদ। এই সম্পদ কেউ কেড়ে নিতে পারে না। তাই ছাত্রলীগের প্রত্যেকটি ছেলে মেয়েকে শিক্ষা গ্রহণ করতে হবে। আর সেই শিক্ষা ও আদর্শ নিয়ে রাজনীতি করতে হবে। যে আদর্শের পথ জাতির পিতা দেখিয়ে গেছেন। যে আদর্শের পথ অনুসরণ করেই আমরা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্টা করতে পেরেছি। ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, তোমরাই দেশের ভবিষ্যৎ। তোমরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে। কাজেই তোমাদেরকে আদর্শের পতাকা সমুন্নত রেখে প্রগতির পথে দেশকে এগিয়ে নিতে হবে। বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্টা করার যে লক্ষ্য আমরা স্থির করেছি সেই লক্ষ বাস্তবায়ণ করতে হবে। আলোচনা সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ছাত্রলীগের সভাপতি রেজুয়ানুল হক চৌধুরী শোভন, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী উপস্থিত ছিলেন।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের