কাঠমান্ডু ঘোষণায় শেষ ৪র্থ বিমসটেক সন্মেলন

শুক্রবার কাঠমান্ডু ঘোষণার মধ্য দিয়ে শেষ হল বিমসটেকের চতুর্থ শীর্ষ সম্মেলন। সদস্য ৭ দেশের নেতৃবৃন্দ সম্মেলনের সমাপনী অধিবেশনে যোগ দিয়েছেন। সম্মেলন শেষে বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানে করে শুক্রবার দুপুর ২ টা ৩৫ মিনিটে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুদিনব্যাপী চলমান বিমসটেক সম্মেলনের সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয় হোটেল সোয়াল্টি ক্রাউন প্লাজায়। এসময় নতুন কর্মপরিকল্পনা গ্রহণের ঘোষণা দেয়া হয়। এর মধ্যে রয়েছে, দেশগুলোর উন্নয়নে তহবিল গঠন, মুক্ত বাণিজ্য অঞ্চল সৃষ্টি, সন্ত্রাসবাদের পেছনে অর্থায়ণ বন্ধ ও উগ্রবাদের বিরুদ্ধে সমন্বিত লড়াই। সম্মেলন শেষে শ্রীলঙ্কার হাতে বিমসটেকের সভাপতিত্ব হস্তান্তর করা হয়।বিমসটেকের সাবেক সভাপতি নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইত্রিপালা সিরিসেনাকে নতুন সভাপতি ঘোষণা করেন।

শুক্রবারের অধিবেশনে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মিয়ানমারের প্রেসিডেন্ট উইন মিন্ট, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইত্রিপালা সিরিসেনা, ভুটান সরকারের প্রধান উপদেষ্টা শেরিং ওয়াংচুক ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুত চান-ও-চা-লেদ। তারা এ অঞ্চলের মানুষের উন্নয়নে পারস্পরিক সহযোগিতার উপরে জোর দিয়েছেন। বিদ্যুৎ সহযোগিতা বাড়াতে বিমসটেকভুক্ত দেশের নেতারা আন্তঃ গ্রিড গড়ে তোলার বিষয়ে একমত হয়েছেন। বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক নিশ্চিত করেছেন, রোহিঙ্গা সঙ্কট নিয়ে মিয়ানমারের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলোচনা হয়েছে। এছাড়া, সম্মেলনের মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির সঙ্গে বৈঠক করেছেন। আগামী বিমসটেক সম্মেলন অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের